ভোটের আগে উত্তরপাড়ায় উত্তেজনা । বাড়ি দখল ঘিরে সংঘর্ষে আহত ২ জন । হুগলির উত্তরপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের লরেন্স স্ট্রিট এলাকায় একটি বাড়িকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে ।
অভিযোগ, বাড়ির তালা ভেঙে ঢোকার চেষ্টা হলে বাধা দিতে গিয়ে লোহার রড দিয়ে হামলা চালানো হয় । ঘটনায় দু’পক্ষের একজন করে আহত হন । তাঁদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনায় আহত খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । হামলার আক্রান্ত মহিলার অভিযোগ নানকি ও মনোজ মালু তাদের মারধর করেন।
প্রোমোটার এবং অপরপক্ষ একে অন্যের বিরুদ্ধে দখল ও হামলার অভিযোগ জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে ।
অভিযুক্ত মনোজ মালু দলবল নিয়ে মারধর করার অভিযোগকে অস্বীকার করে বলেন তার স্টাফেরা আত্মরক্ষার্থে হাতাহাতি করায় কারোর লেগে থাকতে পারে। তিনি উল্টে অভিযোগ করেন দেবশ্রি ডুবে নামে এক মহিলা সিপিএমের গুণ্ডা নিয়ে এসে তালা ভাঙ্গে এবং জোর করে ঘর দখল নেয়।তাকে মারা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি এও জানান তাঁর কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে।
ভোটের আগে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যদিও পুলিশ স্পষ্ট জানিয়েছে— নির্বাচনের সময় কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না ....