ত্রিকোণ প্রেমের জেরে নাবালক অপহরণ! মাটিগাড়ায় নিখোঁজ দশম শ্রেণীর ছাত্র, অভিযুক্ত পলাতক

Decode Media Desk 🕒 10 Feb 2026, 09:45 AM | 👁️ 3 বার দেখা হয়েছে

ত্রিকোণ প্রেমের জেরে নাবালক যুবককে অপহরণ আরেক প্রেমিকের।
 মাটিগাড়া: মাটিগাড়ার শিমুলতলা এলাকায় এক নাবালক ছাত্রকে অপহরণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনার মূলে রয়েছে ত্রিকোণ প্রেম। গত শনিবার থেকে নিখোঁজ দশম শ্রেণীর ছাত্র শুবজিৎ মদক বয়েস ১৫। পরিবারের অভিযোগের আঙুল উঠেছে এলাকারই ২৫ বছর বয়সী রাজ পাসওয়ান নামে এক যুবকের দিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুবজিৎ এবং রাজের মধ্যে এক কিশোরীকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল। বন্ধুদের দাবি, দুজনেই একই মেয়েকে পছন্দ করত, যা নিয়ে মাসখানেক আগে তাদের মধ্যে বড়সড় ঝামেলাও হয়। অভিযোগ, গত শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ রাজ ফোন করে শুবজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাত ১০টা বাজার পর থেকেই শুবজিতের মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যরা সারারাত খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি। ছেলের সন্ধান না পেয়ে শুবজিতের মা-বাবা মাটিগাড়া থানার দ্বারস্থ হন। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাজ পাসওয়ান এলাকা ছেড়ে পলাতক। পুলিশ রাজের এক বন্ধুকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। নিখোঁজের দু’দিন কেটে গেলেও শুবজিতের কোনো খোঁজ না মেলায় আজ আবারও থানায় গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিখোঁজের মা। তিনি বলেন, "শনিবার রাত থেকে ফোন বন্ধ। বন্ধুদের কাছেই শুনলাম রাজ ওকে ডেকে নিয়ে গিয়েছিল। স্থানীয় বাসিন্দা বাপ্পি মণ্ডল জানান রাজ পাসওয়ান নামের পঁচিশ বছরের যুবক সেই নাবালক কে ফোন করে ডাকে এর থেকেই নিখোঁজ রয়েছেন। তিনি আরও জানান এক মেয়েকে দুইজনেই পছন্দ করতো এর জন্য এক মাস আগে তাদের দুইজনের মধ্যে ঝামেলাও হয়েছে বলে জানতে পারা গেছে তার বন্ধুবান্ধবের কাছ থেকে।মাটিগাড়া থানার পুলিশ জানিয়েছে, নিখোঁজ নাবালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এটি শুধুমাত্র ত্রিকোণ প্রেমের জেরে অপহরণ নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক রাজ পাসওয়ানের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।